ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ; মিরাজ-তাসকিনের আঘাত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৩৯ বার পঠিত

দক্ষিণ আফ্রিকা সফরের সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাট করছে স্বাগতিকরা। দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি ভাঙেম মেহিদি হাসান মিরাজ। এরপর চড়াও হন পেসার তাসকিন। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।
এ রিপোর্টা লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১২.৩ ওভারে ২ উইকেটে ৬৬ রান।

বুধবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।

মেহেদী হাসান মিরাজের হাত ধরে প্রথম সাফল্য পেল বাংলাদেশ। এই অফ স্পিনার নিজের দ্বিতীয় ওভারেই ফিরিয়ে দিলেন বিধ্বংসী ওপেনার কুইন্টন ডি কককে।

মিরাজের আগের বল কাভার দিয়ে চার মারেন ডি কক। পরের বলটা তিনি ওড়াতে চেয়েছিলেন লং অফের ওপর দিয়ে। কিন্তু টাইমিং হয়নি ঠিকমতো। লং অফে সহজ ক্যাচ নেন মাহমুদউল্লাহ।

আগের ম্যাচে ঝড় তুলে ফিফটি করা ডি কক এবার ৮ বলে ২ চারে করেন ১২ রান।

ব্যাটে নেমে টিকতে পারলেন না কাইল ভেরেইনা। তাকে ফিরিয়ে ইনিংসে নিজের প্রথম উইকেট পেলেন তাসকিন আহমেদ। বাংলাদেশ পেল দ্বিতীয় সাফল্য।

তাসকিনের বলটা যদিও ভালো ছিল না। অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করেন ভেরেইনা। বল তার ব্যাটে লেগে ভেঙে দেয় স্টাম্প।

সিরিজে ১-১ সমতা। অঘোষিত ফাইনালে একাদশে পরিবর্তন আনার ঝুঁকি নেয়নি বাংলাদেশ। আগের দুই ওয়ানডের দলের ওপরই ভরসা রেখেছে টিম ম্যানেজম্যান্ট।

তবে দক্ষিণ আফ্রিকা দলে এসেছে একটি পরিবর্তন। ওয়েন পারনেলের বদলে একাদশে ঢুকেছেন ডোয়াইন প্রিটোরিয়াস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102