ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার ইউক্রেনের নাগরিকদের সুপার স্পন্সর স্কটল্যান্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৪০ বার পঠিত

রাশিয়ার হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের অনেক জনপদ। যুদ্ধের ভয়াবহতা থেকে প্রাণে বাঁচতে প্রতিবেশী বিভিন্ন দেশে আশ্রয় নিচ্ছেন ইউক্রেনের নারী, শিশু, বয়স্ক এবং অসুস্থ মানুষেরা। স্কটল্যান্ডে চলছে কনজারভেটিভ দলের বার্ষিক সম্মেলন। সম্মেলনে বক্তব্য রাখেন এডিনবারার বাসিন্দা ইউক্রেনীয় বংশোদ্ভুত এক নারী। মাত্র কয়েক দিনে কীভাবে ইউক্রেনে তাঁর আত্মীয়-স্বজনের জীবন পাল্টে গেছে, তিনি তাঁর বর্ণনা দিলেন।

ব্রিটেনে স্পন্সর পেলে ইউক্রেনের নাগরিকেরা এখন সেই স্পন্সরের মাধ্যমে ব্রিটেনে আসার ভিসা আবেদন করতে পারেন অনলাইনে। আর যাদের কোনো ব্যাক্তি-স্পন্সর নেই, তাঁরা সরাসরি স্কটিশ সরকারের কাছে স্পন্সরশীপ চাইতে পারেন।

ওয়েলস এবং স্কটল্যান্ড একই সাথে সুপার স্পন্সর হওয়ার আগ্রহ প্রকাশ করে ব্রিটিশ সরকারের কাছে। বরিস জনসনের সরকার তাতে সম্মতি দিয়েছে। এর ফলে ইউক্রেনীয়রা স্কটল্যান্ড কিংবা ওয়েলস সরকারের সুপার স্পন্সরশিপ ওর আওতায় ভিসা নিয়ে দ্রুত চলে আসতে পারবেন ব্রিটেনে। এরপর তাদেরকে অস্থায়ী বাসস্থানে রাখা হবে এবং পরে পর্যায়ক্রমে তাদেরকে অপেক্ষাকৃত স্থায়ী আবাসনে স্থানান্তর করা হবে। বরিস জনসন যেদিন সুপার স্পন্সরশীপের অনুমোদন দেন, সেদিন তিনি স্কটিশ কনজারভেটিভ দলের সম্মেলনেও বক্তব্য রাখেন।

ইউক্রেনে রাশিয়ার হামলা কেবল ইউক্রেন আর ব্রিটেনকে কাছাকাছি আনেনি, ডাউনিং স্ট্রীটে লকডাউন চলাকালে পার্টির আয়োজন নিয়ে বরিস জনসনকে নিয়ে দলের মধ্যে যে বিভাজন সৃষ্টি হয়েছিল, সেই বিভাজনকেও আপাতত ভুলিয়ে দিয়েছে।

স্কটিশ কনজারভেটিভ লিডার ডগলাস রসের পক্ষে বরিস জনসনকে দলের সম্মেলনে এভাবে উপস্থাপন করার বিষয়টি নয় সপ্তাহ আগেও অকল্পনীয় ছিল। কারণ, তখন বরিস জনসনের পদত্যাগের পক্ষে তিনি প্রকাশ্যে বিবৃতি দেন। তখন মিস্টার রস বলেছিলেন, তাঁর অবস্থান পরিবর্তন হবেনা। কিন্তু ইউক্রেন সংকট তীব্র হয়ে ওঠার প্রেক্ষিতে গত সপ্তাহে ইউ-টার্ন নেন ডগলাস রস।

ইউরোপীয় যুদ্ধের অশান্তির এই সময়ে নিজেদের মধ্যে অস্বস্তিকর এক শান্তি বজায় রেখে এগিয়ে চলার সিদ্ধান্ত নিলেন দুই টোরি নেতা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102