ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিহত রুশ সেনাদের পরিচয় শনাক্তে যে উন্নত প্রযুক্তি ব্যবহার করছে ইউক্রেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৩২ বার পঠিত

ইউক্রেনে সামরিক অভিযান চালাতে এসে প্রাণ হারানো রুশ সেনাদের চিহ্নিত করতে এবং তাদের পরিবারকে বিষয়টি অবহিত করতে উন্নত প্রযুক্তি ব্যবহার করছে ইউক্রেন।

ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যার ব্যবহার করে নিহত রুশ সেনাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছেন বলে জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী মিখাইলো ফেদোরভ। খবর রয়টার্সের।

ইউক্রেনের ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করছেন মিখাইলো ফেদোরভ। বুধবার তিনি গণমাধ্যমকে বলেন, নিউইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান ক্লিয়ারভভিউ এআই আমাদের এ প্রযুক্তি দিয়ে সহায়তা করছে।

ক্লিয়ারভভিউর প্রতিষ্ঠাতার দেওয়া তথ্যমতে, রুশ সামাজিক মাধ্যম ভিকনটাকটির মাধ্যমে তারা অন্তত ২ কোটির বেশি ছবি হাতে পেয়েছে।

ইউক্রেনকে তারা বিনামূল্যে এ সেবাটি দিচ্ছে এবং তারা এ সংক্রান্ত কোনো তথ্যই রাশিয়াকে সরবরাহ করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে।

এদিকে ইউক্রেন তাদের মরদেহ দাবি করতে রাশিয়ানদের জন্য একটি অনলাইন ফর্ম তৈরি করেছে। ইউক্রেনের দাবি, এ পর্যন্ত ১৫ হাজারের বেশি রুশ সৈন্য মারা গেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102