ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সড়কে উল্টে গেল সয়াবিন তেলবাহী ট্রাক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ২২ বার পঠিত

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চাকা ফেটে উল্টে গেছে উত্তরবঙ্গগামী সয়াবিন তেলবাহী একটি ট্রাক।

বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ট্রাকে থাকা সয়াবিন তেল মহাসড়কে পড়ে যান চলাচল বিঘ্নিত হয়।

এ বিষয়ে ট্রাক চালক আতোয়ার বলেন, ট্রাকটি চট্টগ্রাম থেকে নওগাঁ যাওয়ার পথে টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় আসলে হঠাৎ সামনের চাকা ফেটে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের আইল্যান্ডের ওপর উঠে গিয়ে উল্টে যায়।

তিনি আরও বলেন, ট্রাকে সাড়ে ১১টন সয়াবিন তেল ছিল।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের যেটুকু অংশে তেল ছড়িয়ে পড়েছে সেখানে দ্রুতই বালু দেওয়া হয়। মহাসড়কের কোনো যানজটের সৃষ্টি হয়নি।

তিনি বলেন, মহাসড়ক যানজটমুক্ত রাখতে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সব পরিবহনকে আপাতত থ্রি হুইলারের যাতায়াতে ব্যবহৃত আন্ডারপাস ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102