ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাকে ক্ষুদে বার্তা পাঠিয়ে রিসোর্টে ঝুলল যুবক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৫৪ বার পঠিত

কক্সবাজার শহরের হোটেল-মোটেল এলাকার সিকদার রিসোর্ট থেকে মোহাম্মদ ফয়সাল হৃদয় নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে সিকদার রিসোর্টের ১০৮ নম্বর কক্ষ থেকে যুবকের লাশ উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ। নিহত হৃদয় কুমিল্লার দেবিদ্বারের আলী আকবরের ছেলে। তবে তারা বর্তমানে ঢাকার কামরাঙ্গীচরের মায়ের সঙ্গে বসবাস করেন।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ বলেন, বুধবার সকালে কলাতলীর হোটেল-মোটেল জোনের সিকদার রিসোর্টে কক্ষ ভাড়া নেয় হৃদয়। বৃহস্পতিবার সকালেও নাস্তা করতে দেখেছে রিসোর্টের লোকজন। কিন্তু দুপুরে বের না হওয়াই তাকে অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে দেখে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় হৃদয়ের লাশ দেখতে পায়। পরে তার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, কোনো একটা বিষয়ে পরিবারের সঙ্গে ঝগড়া হয়। ওই বিষয়ে তার মাকে ক্ষুদে বার্তাও পাঠিয়েছিলেন হৃদয়।

মহিউদ্দিন আরো জানান, তার মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102