ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকায় গুলিতে আ. লীগ নেতা ও কলেজছাত্রী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৫৮ বার পঠিত

রাজধানীর শাহজাহানপুরের আমতলা এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি ছোড়া গুলিতে জাহিদুল ইসলাম টিপু (৫৫) নামে আওয়ামী লীগের সাবেক এক নেতা ও সামিয়া আফনান প্রীতি (২০) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন টিপুর গাড়িচালক মনির হোসেন মুন্না (৩০)।

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত টিপু মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি ছিলেন। তিনি মতিঝিল আইডিয়াল স্কুলের গভর্নিং বডির পাঁচবারের সদস্যও ছিলেন এবং তার স্ত্রী ফারহানা ইসলাম ডলি সংরক্ষিত ১-১১-১২ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর বলে জানা গেছে। টিপুর এক ছেলে ও দুই মেয়ের জনক।

গুলিবিদ্ধ গাড়িচালক মুন্না বাংলানিউজকে জানান, জাহিদুল ইসলাম টিপুর বাসা শাহজাহানপুর বাগিচা এলাকায়। মতিঝিল এজিবি কলোনি থেকে নিজ প্রাইভেটকারে করে বাগিচার বাসায় যাচ্ছিলেন টিপু। পথে শাজাহানপুর আমতলা মসজিদ এলাকায় এলে দুর্বৃত্তরা তাদের গাড়িটি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে। এ সময় তারা (টিপু ও চালক মুন্না) গুলিবিদ্ধ হন।

এদিকে নিহত প্রীতির বান্ধবী সুমাইয়া বাংলানিউজকে জানান, প্রীতির বাসা শান্তিবাগ মগা হাজীর গলিতে। সুমাইয়ার বাসা তিলপাপাড়া। রাতে তারা দু’জন ঘুরতে বের হয়েছিলেন। সুমাইয়া তাকে রেলগেট থেকে রিসিভ করে রিকশায় করে তিলপাড়ায় তার বাসায় নিয়ে যাচ্ছিলেন। পথে আমতলা মসজিদ এলাকায় হঠাৎ কোথা থেকে গুলি এসে প্রীতির শরীরে বিদ্ধ হয়। প্রীতি বেগম বদরুন্নেসা সরকারি কলেজের অনার্সের ছাত্রী ছিলেন বলে জানান সুমাইয়া।

জানা গেছে, স্থানীয়রা গুলিবিদ্ধ ওই তিন জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাহিদুল ও প্রীতিকে মৃত ঘোষণা করেন। মরদেহ দু’টি হাসপাতালটির মর্গে রাখা হয়েছে। আহত মুন্নাকে জরুরি বিভাগে চিকিৎসাধীন।

গুলিতে দু’জন নিহত ও একজন আহত হওয়ার তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102