ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন অভিনেত্রী রুহির স্বামী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৪৫ বার পঠিত
লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন অভিনেত্রী রুহির স্বামী

দ্বিতীয়বারের মতো লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন মডেল ও অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহির স্বামী মনসুর আলী। রুহি নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৫ মার্চ) ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন, ‘আমার স্বামী মনসুর আলী দ্বিতীয়বারের মতো লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছে। গত পাঁচ বছর সে অক্লান্ত পরিশ্রম করেছে; মানুষ তাকে নিজস্ব প্রতিনিধি হিসেবে ভালোবাসেন। আমরা তোমাকে নিয়ে গর্বিত। আশা করি, আরও সাফল্য আসবে। তোমাকে অভিনন্দন।’

 

মনসুর আলীর জন্ম ও বেড়ে উঠা লন্ডনে। সেখানকার স্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম অ্যান্ড টিভি প্রোডাকশন বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। তার নির্মিত প্রথম চলচ্চিত্র ‘সংগ্রাম’। এতে অভিনয় করেন রুহি।

সিনেমার কাজের সূত্রেই মনসুর-রুহির পরিচয়। এরপর প্রেম ও পরিণয়। ২০১৪ সালের ৩ সেপ্টেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন রুহি-মনসুর। তাদের সংসারে রয়েছে দুই পুত্র সন্তান। বর্তমানে স্বামীর সঙ্গে স্থায়ীভাবে লন্ডনে বসবাস করছেন রুহি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102