ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মায়ের বিরুদ্ধে নিজ সন্তানকে গলাকেটে হত্যা চেষ্টার অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৪৫ বার পঠিত

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী নুসরাত মারিয়াকে (৮) ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে গর্ভধারিণী মা সিমা বেগমের (৩০) বিরুদ্ধে। শুক্রবার দুপুর ১টার দিকে ওই এলাকার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে নুসরাতের বসত ঘরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেলের শিশু সার্জারি ওয়ার্ডে ভর্তি করেছে। শিশুটির মা হাসপাতাল পর্যন্ত গেলেও এক পর্যায়ে পালিয়ে যায়। এ ঘটনার কঠোর বিচার দাবী করেছেন শিশুটির স্বজনরা।

স্বজনরা জানায়, নুসরাতের বাবা ইউসুফ কাজী ঢাকায় একটি প্যাকেজিং কোম্পানিতে কাজ করে। তাদের দুই সন্তানের মধ্যে নুসরাত বড় এবং ৩ বছরের আরেকটি কন্যা সন্তান রয়েছে।

নুসরাতের ফুপু কল্পনা আক্তার জানান, স্বামী বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী সালাম নামে এক যুবকের সাথে নুসরাতের মা সিমার পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বছর খানেক আগে ছালামের সঙ্গে পালিয়ে যায় সিমা। পরে স্থানীয় চেয়ারম্যানের হস্তক্ষেপে ইউসুফের সংসারে ফিরে আসে সিমা।

পরকীয়া প্রেম নির্বিঘ্ন করতে শুক্রবার দুপুরে নিজ ঘরে ঘুমন্ত শিশু নুসরাতকে গলাকেটে হত্যার চেষ্টা করে মা। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করে। নুসরাতকে হাসপাতালে ভর্তির পরপরই সিমা পালিয়ে যায় বলে অভিযোগ করেন ফুপু কল্পনা আক্তার।

এ ঘটনায় অভিযুক্তের কঠোর বিচার দাবী করেছেন শিশুটির স্বজনরা। শেবাচিম হাসপাতালের শিশু সার্জারি বিভাগের চিকিৎসক ডা. তানিম জানান, নুসরাতের রক্তক্ষরণ বন্ধ হয়েছে। তার গলায় ১৬টি সেলাই লেগেছে। তার যথাযথ চিকিৎসা চলছে।

মেহেন্দিগঞ্জ থানর ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102