ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গুগলে উড়ছে লাল-সবুজ পতাকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ২৩ বার পঠিত

বিশ্বের ইতিহাসে বাংলার স্বাধীনতা যে অনেক বড় ঘটনা, তা বিশ্ববাসী জানে। বিশ্বায়ন ও তথ্যপ্রযুক্তির এ যুগে এখন কোনো কিছুই অজানা নয়। আর তাই স্বাধীনতা দিবসের শুরুতেই গুগল বদলে দেয় তাদের ডুডল। গুগল ডট কম খুলতেই তাই চোখে পড়ে দুলতে থাকা লাল সবুজের পতাকা। সেই সঙ্গে লোগোতে থাকা ইংরেজিতে ‍গুগলের ফন্টটাও কিছুটা বদলে দেওয়া হয়।

একাত্তরের সেই দিন কী ঘটেছিল তা বিশ্ব এখন জানে। বাঙালির আত্মত্যাগের কথা, সাহসিকতার কথা। কী করে একাত্তরের এদিন থেকে বীর মুক্তিযোদ্ধারা প্রতিরোধের জন্য উন্মুখ হয়ে উঠেছিলেন সশস্ত্র পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে। আর এমন এক বীরত্বগাথার কথা বিশ্ববাসীকে আবার মনে করিয়ে দিতে মোটেও দেরি করেনি গুগল।

সময়ের সঙ্গে সঙ্গে গুগল ডুডল-ও অনেক বদলেছে। এখন আর শুধু অ্যানিমেশন নয়, ছোটখাটো গেম, ইন্টারঅ্যাকটিভ নানা জিনিস যোগ হয়েছে এতে। আগামী বছরে গুগল নিজেদের ডুডলে আর কী কী মজার জিনিস নিয়ে আসে, তা দেখার অপেক্ষায় ব্যবহারকারীরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102