ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যে কারণে ইউক্রেনের পক্ষে ভোট দিল বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৩৮ বার পঠিত

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধে জাতিসংঘের প্রথম প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল ১৪১টি দেশ। সেবার বাংলাদেশসহ ৩৫ দেশ ভোটদানে বিরত ছিল।

কিন্তু এবার নিজেদের অবস্থান পরিষ্কার করল বাংলাদেশ। ভোট দিয়েছে ইউক্রেনের পক্ষে।

বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের বিশেষ জরুরি অধিবেশন একটি প্রস্তাব ১৪০ ভোটে পাস হয়।

যেখানে ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে সৃষ্ট মানবিক সংকটের অবসানে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ত্রাণ কার্যক্রমের সুযোগ দিতে প্রস্তাব তুলে ইউক্রেন।

আর ইউক্রেনের সেই প্রস্তাবে সাড়া দিয়েছে বাংলাদেশ।

এএফপি ও ইউএন নিউজ জানিয়েছে, ওই প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৪০ দেশ। আর রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া ও সিরিয়া— এই পাঁচ দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। ৩৮ দেশ ভোটদানে বিরত ছিল।

১৪০ দেশের মধ্যে ছিল বাংলাদেশও।

ইউক্রেনের পক্ষে অবস্থান নেওয়া কারণ ব্যাখ্যা করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

তিনি বলেন, ‘ওই প্রস্তাবের লক্ষ্য ছিল রাশিয়ার সমালোচনা করা, যুদ্ধ বন্ধ করা নয়। আপনি যদি প্রস্তাবটা পড়েন, দেখবেন যে সেখানে যুদ্ধের অবসান চাওয়া হয়নি। ওটা ছিল কাউকে দোষারোপ করার জন্য। আমরা শান্তি চাই, সে জন্য আমরা যুদ্ধ চাই না। যুদ্ধের বিরুদ্ধে আমরা। যুদ্ধের সপক্ষে আমরা ভোট দিইনি।’

ইউক্রেনের উত্থাপিত প্রস্তাবে ভোট দানে বিরত থাকা দেশগুলোর মধ্যে রয়েছে— ভারত, চীন ও পাকিস্তান। আর এ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে পাঁচ দেশ। ত সেগুলো হচ্ছে— রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া ও সিরিয়া।

এএফপি জানিয়েছে, বুধবার ইউক্রেনের মানবিক পরিস্থিতি নিয়েও রাশিয়া নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করে। তবে সেটি গৃহীত হয়নি।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102