ads
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধলেশ্বরীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেডডুবি, নিখোঁজ ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৬০ বার পঠিত

মুন্সীগঞ্জ লঞ্চঘাটের কাছে ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি সিমেন্টবোঝাই বাল্কহেড ডুবে গেছে। এ ঘটনায় তিন শ্রমিককে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন দুজন।

শনিবার ভোর ৬টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শ্রমিকরা হলেন— মানিকগঞ্জের বাসিন্দা জাহাজের সুকানি শরিফুল ইসলাম (২৮) ও একই এলাকার নুর ইসলাম (৪৫)।

উদ্ধারকৃতরা হলেন— বাল্কহেডের লস্কর জুয়েল রানা (৩৫), মাস্টার সুফিয়ান (৩৫), ও বিল্লাল (৩০)।

নৌপুলিশ সূত্রে জানা যায়, সকালে মুন্সীগঞ্জের মুক্তারপুর ক্রাউন সিমেন্ট কারখানা থেকে সাড়ে সাত হাজার বস্তা সিমেন্ট নিয়ে পাবনার নগরবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল বাল্কহেডটি।

নৌযানটি মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় পৌঁছালে ঢাকামুখী লঞ্চ এমভি জাহিদ-৩ সেটিকে ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি ডুবে গেলে সেখানে থাকা পাঁচজনের মধ্যে তিনজন কোনোমতে সাঁতরে একটি ট্রলারে উঠতে সক্ষম হন। তবে আরও দুজনের সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির এসআই রবিউল ইসলাম বলেন, বাল্কহেডডুবির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দলও রয়েছে। দুর্ঘটনার পর পরই যাত্রীবাহী লঞ্চটি ঘটনাস্থল থেকে চলে যাওয়ায় সেটিকে আটক করা যায়নি।

বাল্কহেডডুবির আড়াই ঘণ্টা পরে সকাল ৯টার দিকে ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম শুরু করেছে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিখোঁজ শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চলছে জানিয়ে মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান জানান, বাল্কহেডটি কীভাবে ডুবেছে এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে নৌপুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবরি দল চেষ্টা চালাচ্ছে বলেও তিনি জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102