ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দলীয় প্রতিপক্ষ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৬০ বার পঠিত

যশোরে রুম্মান (৩১) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দলীয় প্রতিপক্ষ। এ ঘটনায় আরিফ হোসেন শাকিল (৩০) নামে আরেক যুবলীগ কর্মী আহত হয়েছেন।

শুক্রবার রাত ১১টার দিকে শহরের পুরাতন কসবা কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুম্মন শহরের টালিখোলা মাদ্রাসা এলাকার লিয়াকত পাটোয়ারীর ছেলে। আহত শাকিল একই এলাকার বাবু ড্রাইভারের ছেলে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই গ্রুপের লোকজনের সঙ্গে রুম্মান ও তার পক্ষের লোকজনের বিরোধ ছিল। পূর্ব শত্রুতার জের ধরে আরিফ, আহাদুলসহ ৮-১০ জন শুক্রবার রাত ১১টার দিকে রুম্মানকে কুপিয়ে হত্যা করে। আহত শাকিলকে যশোর ২৫০ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জরুরি বিভাগের ডাক্তার দেলোয়ার হোসেন জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই রুম্মানের মৃত্যু হয়েছে। শাকিলের অবস্থা আশংকাজনক। তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, দলীয় প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন রুম্মান। জড়িতদের আটকে পুলিশের একাধিক টিম কাজ করছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102