মোঃ নাজমুল হুদা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন এর বিভিন্ন প্রতিষ্ঠান একত্রে র্যালী, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে।
সকাল সাতটায় জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
তারপর র্যালী সহকারে উক্ত ইউনিয়নের দুই জন শহীদ বীর মুক্তিযোদ্ধা হরিদাস মহুমদার ও শহীদ বীর মুক্তিযোদ্ধা সুনীল দাশের স্মৃতিতে নির্মিত “মৃত্যঞ্জয়ী” বেদীতে পুস্পমাল্য অর্পন করা হয়। বেতাগা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আনন্দ কুমার দাশ, বীর মুক্তিযোদ্ধা তৃপ্তি কুমার দাশ, প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দাশ। আরও উপস্থিত ছিলেন বেতাগা ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক বৃন্দ। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।