সুনামগঞ্জ সদর প্রতিনিধি, মোঃ মতিউর রহমান: ২৬ মার্চ ২০২২ তারিখ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আজ সূর্যোদয়ের সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশাসক, সুনামগঞ্জ।
এ সময়ে জনাব ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, মাননীয় সংসদ সদস্য, সুনামগঞ্জ-১আসন; জনাব মোঃ আব্দুর রহিম, বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট,সুনামগঞ্জ; জনাব মোঃ মিজানুর রহমান, বিপিএম, পুলিশ সুপার, সুনামগঞ্জ; ডাঃ আহাম্মদ হোসেন, সিভিল সার্জন, সুনামগঞ্জ ; জনাব মোঃ জাকির হোসেন, উপপরিচালক, স্থানীয় সরকার, সুনামগঞ্জসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।