ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাঙ্গাইলে স্কুল শিক্ষার্থীকে গলাকেটে হত্যা, গ্রেপ্তার ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৪৭ বার পঠিত

টাঙ্গাইলের কালিহাতীতে চাঞ্চল্যকর স্কুল শিক্ষার্থীকে গলা কেটে হত্যার ঘটনার রহস্য উদঘাটন করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। এ হত্যাকাণ্ডের প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। গ্রেপ্তারকৃত উপজেলার আগবানিয়ারা এলাকার নবু মিয়ার ছেলে বিপ্লব (১৮)। বিপ্লব পেশায় একজন ইট ভাটার শ্রমিক।

শনিবার (২৬ মার্চ) দুপুরে র‌্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

কোম্পানি কমান্ডার এরশাদুর রহমান বলেন, বিভিন্ন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে এলেঙ্গা থেকে বিপ্লবকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর বিপ্লব বিভিন্ন তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করে। পরে বিপ্লব র‌্যাবের কাছে হত্যার ঘটনার বর্ণনা করে দোষ স্বীকার করে। বিপ্লবের দেয়া তথ্য মতে স্কুল শিক্ষার্থী রাহাতের মোবাইল ফোন উদ্ধার করে।

তিনি বলেন, গত ২২ মার্চ রাতে কালিহাতী উপজেলার কাগুজিপাড়া বাজারে লুডু খেলা নিয়ে রাহাতের সঙ্গে বিপ্লবের ঝগড়া হয়েছিল। এতে রাহাতের ওপর ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করে। পরে তাকে ওইদিন রাতেই হত্যা করা হয়। এদিকে রাহাত বাড়িতে না যাওয়ায় ও তার মোবাইল ফোন বন্ধ পাওয়ায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। গত ২৩ মার্চ ভোর ৪ টার দিকে পুকুর থেকে ভাসমান অবস্থায় রাহাতের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, বিপ্লব একাই এ হত্যা করে। পরে তাকে কালিহাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গত ২৪ মার্চ রাহাত তালুকদারের বাবা বাদী হয়ে থানায় মামলা মামলা দায়ের করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102