ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নকলায় স্বাধীনতা ও জাতীয় দিবসে নাশকতার চেষ্টা:থানায় জিডি!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৫০ বার পঠিত

নকলা (শেরপুর) প্রতিনিধিঃ সাড়া দেশের ন্যায় শেরপুরের নকলায় সকাল ৮ঃ৩০টায় জাতীয় সংগীত পরিবেশনের সময় হঠাৎ করে সাউন্ড সিষ্টেম বন্ধ হয়ে যায়।

আজ ২৬ মার্চ ২০২২ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের জন্য নকলা উপজেলায় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠকে দিবসের সকল আনুষ্ঠানিকতার জন্য প্রস্তুত করা হয়। গত মধ্যরাত পর্যন্ত কয়েকবার সঠিক আছে কিনা তা যাচাই করেন নকলা উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। সর্বশেষ আজ সকাল ৮.৩০ এর পূর্বে পূনরায় যাচাই করা হয় যাহা অনুষ্ঠানের জন্য প্রস্তুত এবং সঠিক আছে বলে প্রতীয়মান হয়।

স্বাধীনতা দিবসে আরম্ভ হওয়ার পূর্বে উপজেলা নির্বাহী অফিসারের শুভেচ্ছা বক্তব্য দেওয়ার সময় কয়েকবার সাউণ্ড বন্ধ হয়ে যায়,
ফলে ভাবগাম্ভীর্যপূর্ণ জাতীয় অনুষ্ঠানটি ম্লান হয়ে যায়। যত বার বন্ধ হয়েছে ততবারই দেখা গেছে সাউন্ড সিষ্টেমের ক্যাবল ছিড়ে বিচ্ছিন্ন করা হয়েছে। এতে প্রশাসন ধারনা করছেন নাশকতার উদ্দেশ্য এবং সরকারকে হেয় করার উদ্দেশ্যে এ এরকম কাজ করা হয়ে থাকতে পারে।

এ ব্যাপারে নকলা থানায় একটি সাধারণ ডাইরি (জিডি) করা হযেছে। জিডিটি করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102