ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর শেওড়াপাড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেলো চিকিৎসকের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৫১ বার পঠিত

রাজধানীর শেওড়াপাড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে বুলবুল হোসেন (৩৪) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। বুলবুল হোসেন একজন ডেন্টিস্ট ছিলেন।

তবে পুলিশ বলছে, ছিনতাইকারী ছুরিকাঘাত করলে টাকা-পয়সা ও মোবাইলফোন নিয়ে যাওয়ার কথা, কিন্তু তা নেয়নি। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।

রোববার (২৭ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডা. বুলবুল আজ ভোর সাড়ে ৫টার দিকে শেওড়াপাড়ার বাসা থেকে বের হন নোয়াখালী যাওয়ার জন্য। বুলবুল তার সহকারীকে ফোন দিয়েছিলেন, তবে তিনি এসেছিলেন কি না সেটা এখনো জানা যায়নি।

বুলবুলের উরুতে ছুরিকাঘাত করা হয়েছে। তার কাছে টাকা-পয়সা, মোবাইল ছিল। সেগুলো সেভাবেই রয়েছে বলেও জানান ডিসি আ স ম মাহাতাব উদ্দিন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান বলেন, ঘাতক কিছুই নেননি। নিহত চিকিৎসকের কাছে থাকা ১২ হাজার টাকা ও মোবাইলফোন নেননি ঘাতক। ছুরিকাঘাতের পর ওই চিকিৎসককে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান বলে জানান কর্তব্যরত চিকিৎসকরা। ঘটনাটি আমরা খতিয়ে দেখছি।

জানা যায়, রাজধানীর মগবাজারে রংপুর ডেন্টাল নামে একটি চেম্বারে চিকিৎসা দিতেন ড. বুলবুল। সেখানে তিনি দরিদ্র ও নিম্নবিত্তদের বিনামূল্যে চিকিৎসা দিতেন। তিনি গরিবের চিকিৎসক হিসেবে পরিচিতি ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102