ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রথমবারের মতো বিমানের পরীক্ষামূলক ফ্লাইট উড়ল কানাডার পথে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ২১ বার পঠিত

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি কোনো ফ্লাইট গেল উত্তর আমেরিকার দেশ কানাডার পথে। রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইটটি শনিবার রাত ১০টা ৫০ মিনিটে টরেন্টোর উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। টরেন্টোর স্থানীয় সময় রবিবার সকাল ৭টা ১৫ মিনিটে এটি কানাডায় অবতরণ করবে।

এতদিন ধরে আলোচনায় থাকা অত্যাধুনিক মডেলের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারের এই ফ্লাইটে পাইলট ও ক্রেবিনক্রু ২২ জন এবং ৭০ জন যাত্রী রয়েছেন। এদের মধ্যে ১৩ জন বিজিনেজ ক্লাস এবং ৫৭ জন ইকোনমি ক্লাসের। এই ফ্লাইটে বিমানের ৪ কোটি টাকা খরচ হয়েছে বলে জানা গেছে।

যাত্রীদের মধ্যে আছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, জনসংযোগ কর্মকর্তা, সচিব, সংসদীয় কমিটির সদস্য, বিমান পরিচালনা পর্যদ বোর্ড বিমানের ব্যবস্থাপনা পরিচালক, ইঞ্জিনিয়ার, মিডিয়া কর্মীসহ অন্যান্য সদস্য এবং টিকিটধারী কয়েকজন যাত্রী।

এর আগে শনিবার দিবাগত রাতে বিশেষ মোনাজাত শেষে ফিতা কেটে ঢাকা-টরন্টো রুটে ফ্লাইট পরিচালনার শুভ উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্প্রতি ঢাকা-টরেন্টোগামী সরাসরি বিমানের পরীক্ষামূলক বাণিজ্যিক এই ফ্লাইট নিয়ে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সাংবাদিকদের বলেছিলেন, কানাডার সঙ্গে বিমানের ফ্লাইট অপারেট করা বাংলাদেশের জন্য একটা মর্যাদার বিষয়।

উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্ট সূত্র মতে, এই ফ্লাইটে ওয়ানওয়ে রুটে ইকোনমি ক্লাসের টিকিট ৭৫ হাজার ৮০০ টাকা এবং বিজনেস ক্লাসের টিকিটের দাম পড়বে ১ লাখ ১১ হাজার টাকা।

#ঢাকাটাইমস

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102