ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোপালীদের ‘সমকামী’ বলে বিপাকে ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৪৯ বার পঠিত

গত কয়েক দিনের আলোচিত হিন্দি সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রীর নামে একটি অভিযোগ জমা পড়ছে মুম্বাইয়ের ভারসোভা থানায়। অভিযোগ, তিনি ভোপালীদের সমকামী বলেছেন। তারই জেরে বিবেকের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন মধ্য প্রদেশের বাসিন্দা ২৭ বছর বয়সী পিআর ম্যানেজার রোহিত পাণ্ডে।

এই অভিযোগ অনুসারে দ্রুত বিবেকের নামে এফআইআর করার কথা বলা হয়েছে আইপিসির ১৫৩এ, ১৫৩বি, ২৫৯এ, ২৯৮, ৫০০, ৫০২ ধারায়, ভোপালের নামে এমন অপমানজনক ও অবমাননাকর শব্দ ব্যবহার করার জন্য।

রোহিত পাণ্ডের আইনজীবী আলি কাশিফ খান দেশমুখ জানান, ‘আমার মক্কেলের নজরে কিছুদিন আগে একটি ভিডিও আসে। সেটিকে খুব লজ্জাজনক ও বিব্রতকর মনে হয় তার কাছে। কারণ তিনিও ভোপালে থাকেন। বিবেকের এই কথা শুধু ভোপাল শহরের বাসিন্দাদের জন্য নয়, গোটা মধ্যপ্রেদেশ রাজ্যের জন্য অসম্মানজনক। উনি গোটা রাজ্যের নাম ক্ষুন্ন করেছেন, ভাবমূর্তি নষ্ট করে দিয়েছেন, ভোপালীদের সমকামী বলেছেন। সঙ্গে তিনি এই ধরনের মানুষদের নিয়ে মস্করা করে তাদের মর্যাদাতেও আঘাত হেনেছেন।’

পরিচালক বিবেকের যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে তাকে বলতে শোনা যায়, ‘অনেকেই ভোপালীদের হোমোসেক্সুয়াল ভাবে, সেখানকার মানুষদের নবাবী ব্যবহারের জন্য। আমি ভোপাল শহরে বড় হয়েছি ঠিকই, কিন্তু আমি ভোপালী নই।’

বিবেক বলেন, ‘এই শব্দ ভোপালীটার একটা আলাদা অর্থ আছে। তুমি এটা নিয়ে যে কোনো ভোপালের বাসিন্দাকেই প্রশ্ন করতে পারো। তুমি যদি কাউকে ভোপালী বলে ডাকো, তার অর্থ সেই মানুষটা একজন সমকামী এবং তার নবাবী চাহিদা রয়েছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102