ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জমি নিয়ে বিরোধ, ভাতিজাকে বেঁধে মাটি পুঁতে রাখলেন চাচা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৪৫ বার পঠিত
জমি নিয়ে বিরোধ, ভাতিজাকে বেঁধে মাটি পুঁতে রাখলেন চাচা

শেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে আপন ভাতিজাকে দুই হাত বেঁধে কোমর পর্যন্ত মাটি পুঁতে রাখেন চাচা। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার ও এ ঘটনায় চাচাসহ তিনজনকে আটক করেছে।

শনিবার (২৬ মার্চ) জেলার নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের দক্ষিণ তন্তর গ্রামে এ ঘটনা ঘটে। আটকরা হলেন, চাচা আলিমদ্দিন, তার স্ত্রী মনিরা বেগম ও ছেলে মুক্তার হোসেন।

নির্যাতনের শিকার ওই ব্যক্তির নাম নূর ইসলাম (৩৫)। তিনি ওই গ্রামের আবু তাহেরের ছেলে।

পুলিশ ও এলাকাবাসীরা জানায়, আবু তাহের মারা যাওয়ার পর ছোট ভাই আলিমদ্দিনের সঙ্গে কিছু জমি নিয়ে বিরোধ বাঁধে নূর ইসলামের। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিক শালিস বৈঠকেও সুরাহা হয়নি।

এক পর্যায়ে শনিবার দুপুরে আলিমদ্দিন ও তার স্ত্রী-ছেলে মিলে নূর ইসলামের বাড়িতে যায় এবং তারই বাড়ির আঙিনায় মাটি খুঁড়ে গর্ত করে। পরে বেলা আড়াইটার দিকে নূর ইসলামের দুই হাত পেছনে রশি দিয়ে বেঁধে প্রায় কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখে।

এসময় নূর ইসলামের পরিবারের লোকজন চিৎকার করলেও স্থানীয়ভাবে প্রভাবশালী আলিমদ্দিনের ভয়ে কেউ এগিয়ে আসেনি। পরে খবর পেয়ে বিকেল তিনটার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রাম পুলিশের সহায়তায় পুঁতে রাখা নূর ইসলামকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

না‌লিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ বছির আহমেদ বাদল ব‌লেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পু‌লিশ পাঠিয়ে পুঁতে রাখা নূর ইসলামকে উদ্ধার করি। প‌রে অভিযান চা‌লি‌য়ে অভিযুক্ত তিনজনকে আটক কর‌তে সক্ষম হই। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102