ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অব্যাহতি পেলেন তাহসান মিথিলা ফারিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৩৯ বার পঠিত

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির গ্রাহকের করা প্রতারণা ও অর্থ আত্মসাত মামলা থেকে তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা, শবনম ফারিয়াসহ পাঁচজনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

অব্যাহতি পাওয়া অন্য দুজন হলেন- ইভ্যালির প্রধান বিপণন কর্মকর্তা এস এম আরিফ রেজা হোসাইন ও এক্সিকিউটিভ অপারেশন আবু কায়েস।

ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাসিবুল হক রোববার এ আদেশ দেন।

তবে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল, তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাছরিনসহ চারজনের বিরুদ্ধে পুলিশের দেয়া চার্জশিট গ্রহণ করেছেন আদালত। চার্জশিটভুক্ত অন্য দুই আসামি হলেন ইভ্যালির ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন ওরফে আকাশ ও ক্যাটাগরি হেড মোহাম্মদ আবু তাহের ওরফে সাদ্দাম।

এ দিন তাহসান, মিথিলা, শবনম ফারিয়া আদালতে হাজিরা দেন। অপর আসামিরাও আদালতে হাজিরা দেন।

মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার উপপরিদর্শক রাজিব হাসান গত ২৭ ফ্রেব্রুয়ারি চার জনকে অভিযুক্ত করে এবং ৫ জনকে অব্যাহতির আবেদন করে আদালতে প্রতিবেদন জমা দেন।

গত বছরের ৪ ডিসেম্বর ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করা হয়। সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক মামলাটি করেন। মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামীমা নাসরিন, তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনকে আসামি করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102