ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাতকের অগ্নিকান্ডে ৩ বসতঘর পুড়ে ছাই, কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৪৭ বার পঠিত

সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ ছাতক উপজেলার ৮নং খুরমা দক্ষিণ ইউনিয়নে ৩নং ওয়ার্ডে অগ্নিকান্ডে ৩ টি বসতঘরপুড়ে ছাই হয়েছে। এতে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শনিবার বিকেল অনুমানিক সাড়ে ৩টার দিকে মায়েরকুল নোয়াগাঁও গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে গ্রামের আমতর আলী, সমরাজ আলী, সমসের আলী বসতঘর পুড়ে ছাই হয়েছে।
স্থানীয় সুত্রে জানায় গ্যাস সেলেন্ডার থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানায়, অনুমানিক ৩টার দিকে হঠাৎ ঘরে আগুন লেগে গেলে দ্রুত ঘর থেকে বাহির হয়ে যায় তারা। এ সময় ঘরে থাকা ধান, চাল, হাস, মোরগ , বই, খাতা, দলিল পত্র, নগদ টাকা কাপড় চোপড় আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে কয়েক লক্ষাধিক টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।

আজ ক্ষতিগ্রস্ত ঘর পরিদর্শন করেন, খুরমা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক, ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার আখলু মিয়া, রুহুল আমিন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদ হাসান আহমদ, সদস্য মহিম উদ্দিন, বশির মিয়া, সুন্দর আলীসহ প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102