ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাবনা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদের খান অস্ত্রসহ গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৪৪ বার পঠিত
গ্রেফতার

পাবনা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুল কাদের খান কদর ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রোববার (২৭ মার্চ) রাতে পাবনা জেলার ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের কুচলিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে ফরিদপুর থানা পুলিশ।

গ্রেফতার আবদুল কাদের খান কদর (৪৮) পাবনা পৌর এলাকার মৃত রোস্তম আলীর ছেলে ও জেলা বিএনপির সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিকের ভাই। তার সহযোগী পাবনা সদর উপজেলার জালালপুর এলাকার ইব্রাহিম হোসেন (২৫)।

পাবনার ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পাবনা শহর থেকে একদল লোক মাইক্রোবাসযোগে এসে সেখানে জোর করে জমি দখল করছে, এমন অভিযোগ পায় পুলিশ। ওই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেফতার করা হলেও বাকিরা পালিয়ে যায়। গ্রেফতারদের কাছ থেকে দুইনলা বন্দুক, গুলি, দা ও কুড়ালসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ওসি জানান, উদ্ধার করা অস্ত্রটি আব্দুল কাদেরের নামে লাইসেন্স করা। গ্রেফতারদের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102