ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টিকা নিয়ে বাড়ি ফেরার পথে গাড়িচাপায় বৃদ্ধার মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৫১ বার পঠিত

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় টিকা নিয়ে বাড়ি ফেরার পথে গাড়িচাপায় প্রিয়া বালা (৭৭) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ মার্চ) সকালে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের উমেদপুর কমিউনিটি ক্লিনিকের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রিয়া বালা উপজেলার উমেদপুর গ্রামের মৃত নারায়ণ দেবনাথের স্ত্রী।

জানা যায়, সকালে টিকা নিয়ে কমিউনিটি ক্লিনিকের সামনের সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন প্রিয়া। এসময় পিরোজপুর থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান প্রিয়া বালাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা প্রিয়াকে পিরোজপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে টিকা নিতে আসা স্থানীয়রা অভিযোগ করেন, উমেদপুর কমিউনিটি ক্লিনিক টিকাদান কেন্দ্রে কোনো বিশ্রামের জায়গা নেই। তাই টিকা নেওয়ার পর অনেকেই অসুস্থ হয়ে পড়লেও বাড়িতে চলে যেতে হচ্ছে। টিকা নিয়ে বাড়ি ফেরার সময় প্রিয়া বালা অসুস্থ হয়ে রাস্তার ওপরে পড়ে যান। এসময় গাড়িটি তাকে চাপা দেয়।

উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নুরুল আমিন জানান, টিকা নিতে আসা মানুষের ভিড় থাকায় সবাইকে বসতে দেওয়া যায়নি। প্রিয়া বালা ক্লিনিকের সামনে দুর্ঘটনার শিকার হয়েছেন।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, সড়ক দুর্ঘটনায় প্রিয়া বালার মৃত্যুর ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102