ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রসহ তিনজন নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৪৪ বার পঠিত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কার্ভাড ভ্যান ও মোটর সাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুই কলেজছাত্রসহ তিনজন নিহত হয়েছে।

সোমবার (২৮ মার্চ) সকাল ৯ টায় কোটালীপাড়া উপজেলার গোপালগঞ্জ-পয়সারহাট আঞ্চলকি মহাসড়কের সকিরি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, রাধাগঞ্জ ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের লাবু শেখের ছেলে রুদ্র মাহামুদ (২০), কোটালীপাড়া পৌরসভার উলাহাটি গ্রামের ফারুক গাজীর ছেলে মুরাদ গাজী (২২) ও একই উপজেলার আমতলী ইউনিয়নের ঊনশিয়া গ্রামের নওশের হাওলাদারের ছেলে নাঈম হাওলাদার (২২)।

নিহতদের মধ্যে, রুদ্র মাহামুদ কোটালীপাড়া শেখ ‍লুৎফর রহমান সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ও মুরাদ গাজী একই কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানিয়েছেন, বরিশাল থেকে ছেড়ে আসা সুন্দরবন কার্গো সার্ভিসের একটি কাভার্ড ভ্যান আমতলী ইউনিয়নের সিকির বাজার মোড়ে কবি সুকান্ত ম্যুরালের কাছে বিপরীতমুখী একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরোহী রুদ্র মাহামুদ ও মুরাদ গাজী ঘটনাস্থলে নিহত হন। অপর আহত নাঈম হাওলাদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

তিনি আরও জানান, এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102