ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোংলায় স্ত্রীকে বিয়ে করায় বন্ধুকে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৪৩ বার পঠিত

বাগেরহাটের মোংলায় বন্ধুর স্ত্রীকে বিয়ে করা নিয়ে শত্রুতার জের ধরে বন্ধুর ছুরিকাঘাতে মো. শাহীন (৩৫) নামের এক যুবক খুন হয়েছে।

সোমবার রাত ৮টার দিকে মোংলা পোর্ট পৌরসভার ৮নং ওয়ার্ডের ছাড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহীন মোংলা বন্দরে জাহাজের শ্রমিক হিসাবে কাজ করতেন। সে ছাড়াবাড়ি এলাকার মো. একরামুল হকের ছেলে।

শাহিনের বড় বোন খাদিজা বেগম বলেন, আমার ভাই দেড় বছর আগে মারুফের তালাকপ্রাপ্তা স্ত্রী নাদিরাকে বিয়ে করে। এরপর থেকেই বিভিন্ন সময় আমার ভাইকে হুমকি-ধামকি দিয়ে আসছিল মারুফ। সেই বিরোধের জেরে আমার ভাইকে মারুফ খুন করেছে। আমি আমার ভাই হত্যার বিচার চাই।
মোংলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল জানান, মারুফ (৩৫) নামে এক কাঠমিস্ত্রীর সাথে শাহীনের এক সময় বন্ধুত্ব ছিল। মারুফের তালাকপ্রাপ্তা স্ত্রী নাদিরাকে শাহীন বিয়ে করলে তাদের মধ্যে শত্রুতা শুরু হয়। এই ঘটনার জের ধরেই এই খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ঘাতক মারুফ খুলনা জেলার কয়রা উপজেলার মো. আব্দুর রশিদের ছেলে। সেও মোংলা পৌর শহরের ৮নং ওয়ার্ডের ছাড়াবাড়ি এলাকায় ভাড়া থাকেন। ঘাতক মারুফকে ধরতে অভিযানে নেমেছে মোংলা থানা পুলিশ। পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছে।

মোংলা উপজেলা হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার সিরাজুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগে পথেই শাহীনের মৃত্যু হয়েছে। শাহিনের পেটে বড় ধরনের ইনজুরি থাকায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই মারা গেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102