রাজধানীর বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধের ঘটনায় মা-বাবার পর মারা গেছে শিশু সাফিয়ানও।
এর আগে, গত ২৩ মার্চ মারা যান বাবা আবু সাঈদ। আর গতকাল মারা যান মা রেখা। ২৩ মার্চ ভোরে রাজধানীর বাড্ডার সাতারকুলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওই পরিবারের চারজন দগ্ধ হন। বেরাইদ পূর্বপাড়ার তিনতলা একটি বাড়ির তৃতীয় তলায় থাকতো পরিবারটি।
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পরই দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মা-বাবা মারা যাওয়ার পর বেঁচে ছিলেন দুই ভাই। আজ ছোট ভাই সাফিয়ানেরও মৃত্যু হয়। এখন শুধু চিকিৎসাধীন অবস্থায় বেঁচে আছে ৯ বছরের মেয়ে শিশু সাফা।