ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জাতীয় পরিচয়পত্র চাইলেই সংশোধন করে দেয়া যাবে না: সিইসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ২৫ বার পঠিত

জাতীয় পরিচয়পত্র চাইলেই সংশোধন করে দেয়া যাবে না, এ জন্য যাচাই-বাছাই করতে হবে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার (২৯ মার্চ) আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা দেন।

এ সময় সিইসি বলেন, পরিচয়পত্র দৈনন্দিন কার্যক্রম সহজ করে দিয়েছে। তবে ভুল সংশোধন নিয়ে অনেকেই আসছেন। এটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সমস্যাগুলো আইডেন্টিফাই করতে হবে। অসংখ্য অভিযোগ আছে। প্রথম দিকে আমার ছবিও বিকৃত ওঠেছিল।

সিইসি আরও বলেন, কিছু মানুষের জন্য সুনাম বিঘ্নিত হচ্ছে। সেবা গ্রহীতাদের সঙ্গে প্রভু নয় ভৃত্যের মতো আচরণ করতে নির্বাচন কর্মকর্তাদেরকে নির্দেশনা দিয়ে সিইসি বলেন, ইসির কর্মকর্তারা দায়িত্বশীল হয়ে কাজ না করলে, তার দায় কমিশনের উপরে বর্তাবে। এ সময় জাতীয় পরিচয়পত্র নিয়ে হয়রানি-ভোগান্তি রোধে সবাইকে সতর্ক থাকার নির্দেশও দেন তিনি।

‘জাতীয় পরিচয়পত্রের বিভিন্ন সমস্যা নিরসনের উপায় নির্ধারণ’ শীর্ষক কর্মশালাটি আয়োজন করে জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগ। এতে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, অতিরিক্ত সচিব ও এনআইডি মহাপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102