ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়ের আসরে ‘জুতা চুরি’ হওয়ায় মামলা করলেন ম্যাক্সওয়েল!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৪৩ বার পঠিত

বিয়ের আসরে জামাইয়ের জুতা চুরি হবে না সেটা কী করে হয়? শ্যালক-শ্যালিকারা জামাইয়ের জুতা চুরি করবেন আর টাকা দেয়ার পরই তা উদ্ধার হবে উপমহাদেশের বিয়েতে এমন মজার রীতি চালু আছে হাজার বছর ধরে। কিন্তু অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল সেই রীতি না জানায় মামলা ঠুকে দিয়েছেন বলে এমন খবর প্রকাশ করেছে অস্ট্রেলিয়ান গণমাধ্যম।

সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক বিনি রামনের সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন অজি তারকা অল-রাউন্ডার গ্লেন ম্যক্সওয়েল। ফ্র্যাঞ্চাইজি দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে তিনি ‘জামাই’ হিসেবে আইপিএল খেলবেন। দুই দেশের রীতি মেনেই বিয়ে সেরেছেন তারা। গায়ে হলুদ থেকে মালা বদল বাদ যায়নি কিছুই।

২০১৭ সাল থেকে প্রেম করে যাচ্ছিলেন বিনি ও ম্যাক্সওয়েল। অবশেষে চলতি মাসে গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। বিয়ের অনুষ্ঠানে শুধু উভয়ের আত্মীয়-স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। প্রথমে অস্ট্রেলীয় রীতিতে পরে তামিল রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন। এর আগে তাদের বিয়ে উপলক্ষে মেহেদি পার্টি এবং গানের আসরও বসে।

ম্যাক্সওয়েল-বিনির সেই বিয়ের অনুষ্ঠানে মজা করে কেউ একজন জামাইয়ের জুতা লুকিয়ে ফেলেন। বেচারা ম্যাক্সওয়েল ভেবেছিলেন, চোর তার জুতা চুরি করে নিয়ে গেছে। তাই সোজা গিয়ে মামলা ঠুকে দেন থানায়। পরে অবশ্য উপমহাদেশের বিয়ের এই মজার রীতির কথা জানতে পেরে অভিযোগ প্রত্যাহার করে নেন বাইশ গজের বিধ্বংসী এই অজি ব্যাটার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102