ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টিকা নিতে গিয়ে দোতলা থেকে পড়ে নারীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৪২ বার পঠিত

সাতক্ষীরার শ্যামনগরে করোনার টিকা নিতে গিয়ে দোতলার রেলিং থেকে পড়ে আঞ্জুয়ারা খাতুন ওরফে আঞ্জু (৩৫) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার হরিনগর বনশ্রী বিদ্যা নিকেতনে (মাধ্যমিক বিদ্যালয়) এ দুর্ঘটনা ঘটে।

আঞ্জুয়ারা খাতুন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত আবুজার মোড়লের মেয়ে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক লক্ষী রানী মণ্ডল জানান, মঙ্গলবার সকাল ১০টা থেকে ৫তলা বিশিষ্ট হরিনগর বনশ্রী বিদ্যা নিকেতনের ২য় তলায় মুন্সিগঞ্জ ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের জনসাধারণকে কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ এবং গণটিকা কার্যক্রম শুরু করা হয়।

সকাল ১১টা ৪০ মিনিটে হরিনগর গ্রামের চায়না খাতুন তার বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে আঞ্জুয়ারা খাতুনকে রেলিং এর পাশে বেঞ্চে বসিয়ে রাখেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই আঞ্জুয়ারা রেলিং টপকে নিচে পড়ে যান।

শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের চায়না খাতুন জানান, টিকা নিতে আসার পরে তার মেয়ে বেঞ্চে বসে ছিল। একপর্যায়ে সে রেলিং এর ওপরে ওঠার চেষ্টা করলে নিচে পড়ে মারা যায়।

হরিনগর বনশ্রী বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক আব্দুল করিম জানান, আঞ্জুয়ারাকে মারাত্মক জখম অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে পাঠানো হলে চিকিৎসক ডা. তরিকুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

হরিনগর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক তারক চন্দ্র বিশ্বাস জানান, চায়না খাতুন তার প্রতিবন্ধী মেয়েকে নিয়ন্ত্রণে না রাখতে পারায় এ ধরনের দুর্ঘটনা ঘটেছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত বলেন, কেন্দ্রে কারও গাফিলতি থাকলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102