ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লক্ষ্মীপুরে আ.লীগের ৫৪ নেতকর্মীর বিরুদ্ধে বিএনপির মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৪৯ বার পঠিত

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের ৫৪ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। জেলার রামগতি উপজেলায় শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে ফেরার পথে বিএনপির ওপর হামলার অভিযোগে এ মামলা করা হয়। মঙ্গলবার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।

এর আগে একই ঘটনায় শনিবার রামগতি থানায় বিএনপির ১৭০ নেতাকর্মীর নামে মামলা করেন রামগতি পৌর আওয়ামী লীগের সভাপতি সাঈদ পারভেজ ।

বুধবার সকালে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত মামলাটি আমলে নিয়েছেন। ঘটনা তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নোয়াখালীকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ মামলায় যুবলীগ নেতা রাহিদ হাসান, মেজবাহ উদ্দিন হেলাল, রাকিব, সাদ্দাম, সুখী, বিপ্লব, মাহফুজ, জিল্লুসহ ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০ জনকে আসামি করা হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ঘটনার দিন আওয়ামী লীগের এক নেতা তাদের ওপর হামলার ঘটনায় মামলা করেছেন। ওইদিন ঘটনাস্থল থেকে দুজনকে আটকের পর গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গত ২৬ মার্চ সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে ফিরছিলেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় তারা মিছিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘অশালীন স্লোগান’ দেয়। পরে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠি-সোটা নিয়ে তাদের ধাওয়া করে। পরে বিএনপি নেতাকর্মীরাও পাল্টা ধাওয়া করে। এতে উভয়পক্ষের ২০ জন আহত হয় বলে নেতারা দাবি করেন।

#ঢাকাটাইমস

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102