ads
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চুরির মোটরসাইকেল নিয়ে কনে দেখতে গিয়ে ধরা ভুয়া এসআই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৫৬ বার পঠিত
গ্রেফতার সোহেল

চুয়াডাঙ্গায় এসআই পরিচয় দিয়ে পাত্রী দেখতে গিয়ে সোহেল রানা নামে ২৪ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা পৌর এলাকার শেখপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। সোহেল রানা কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া গ্রামের আজিবার মণ্ডলের ছেলে। তিনি এর আগেও পুলিশ পরিচয় দিয়ে চুয়াডাঙ্গায় প্রতারণা মামলায় গ্রেফতার হয়েছিলেন।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার শেখ পাড়ায় পুলিশের এসআই পরিচয় দিয়ে বিয়ের জন্য পাত্রী দেখতে যান সোহেল। এ সময় তার কথাবার্তায় সন্দেহ হয় পাত্রীর পরিবারের লোকজনের। জিজ্ঞাসা করা হলে যশোর মনিরামপুর থানায় কর্মরত আছেন বলে জানান সোহেল। পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ওই থানায় যোগাযোগ করা হয়। এরপর জানা যায় সোহেল প্রতারক। পরে তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে পুলিশের পোশাক ও চুরি করে আনা একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ জানান, সোহেল রানার বিরুদ্ধে একটি প্রতারণা ও চুরি মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এর আগে, ২০২১ সালের ১৯ এপ্রিল ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের জামিন দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে চুয়াডাঙ্গা থেকে সোহেল রানাকে আটক করা হয়। তিনি নিজেকে এসআই পরিচয় দিয়ে প্রতারণা করছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102