ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সবাই ভেবেছিল আমি মা হতে যাচ্ছি: নায়িকা মাহি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৫০ বার পঠিত

গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকারের সঙ্গে বিয়ের পর নিজেও ব্যবসায় আগ্রহী হয়েছেন নায়িকা মাহিয়া মাহি। রোজার শুরুতেই ‘ফারিশতা’ নামে রেস্টুরেন্ট চালু করতে যাচ্ছেন মাহি।

এই নামেরও একটা মাহাত্ব আছে। মাহি যদি কখনও মেয়ের মা হন তাহলে তার নামও ফারিশতা রাখবেন বলে জানান তিনি।

মাহি জানান, গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে তিনটি ফ্লোর নিয়ে একটি রেস্টুরেন্ট খুলছেন তিনি। এখানে দেশি ও বিদেশি নানা ধরনের খাবার থাকবে। রুফটপে থাকবে আড্ডা দেওয়ার সুযোগ।

মাহি বলেন, আমি অনেক দিন ধরে চুপচাপ আছি। সবাই ভাবছিলেন, আমি মা হতে যাচ্ছি। আমি আসলে এই রেস্টুরেন্টের কাজ নিয়েই ব্যস্ত ছিলাম।

মাহি জানান, তার রেস্টুরেন্টের নাম রাখা হয়েছে ‘ফারিশতা’। তারণ এটি আমার ভীষণ পছন্দের একটি নাম। যদি কখনো মেয়ের মা হই, তাহলে তার নাম রাখব ফারিশতা। তবে আপাতত মা হওয়ার কোনো সম্ভাবনা নেই সেটাও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102