ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৪৪ বার পঠিত

নেত্রকোনার দুর্গাপুর থানা এলাকায় হেকমত আলী (৬২) নামে এক ব্যবসায়ীকে খুনের ঘটনায় মাসুদ মিয়াকে (২২) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গত ২০ মার্চ রাতে ওই ব্যবসায়ীকে খুনের ঘটনা ছায়াতদন্তের ধারাবাহিকতায় জামালপুরের সরিষাবাড়ী এলাকা থেকে মাসুদকে গ্রেফতার করা হয়।

সিআইডি জানায়, পাওনা টাকা পরিশোধের জন্য বিভিন্ন মানুষের উপস্থিতিতে মাসুদকে চাপ দেন হেকমত। এতে অপমানবোধ করে হেকমতের দোকান লুটের পরিকল্পনা করেন মাসুদ। পরিকল্পনা অনুযায়ী ঘটনার সময় মাসুদকে চিনে ফেলায় হেকমতকে হত্যা করা হয়েছে।

বুধবার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর।

মুক্তা ধর বলেন, গত ২০ মার্চ দুর্গাপুর এলাকার ‘হাবিব ভ্যারাইটিজ স্টোর’ নামে মুদি ও জ্বালানি তেলের দোকানের মালিক হেকমতকে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলা তদন্তের ধারাবাহিকতায় আসামি মাসুদকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাসুদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মুক্তা ধর বলেন, মাসুদ পেশায় একজন ডাম্প ট্রাকের চালক ছিলেন। মাসিক ১৮ হাজার টাকা বেতনে তিনি ট্রাক চালাতেন। কিন্তু হঠাৎ অজ্ঞাত কারণে চাকরি চলে যাওয়ায় বেকার হয়ে পড়েন মাসুদ। হাবিব ভ্যারাইটিজ স্টোরের মালিক হেকমত পাওনা টাকা পরিশোধের জন্য বিভিন্ন মানুষের উপস্থিতিতে মাসুদকে চাপ প্রয়োগ করলে তিনি অপমানবোধ করেন। এরপর প্রতিশোধ নেওয়ার জন্য তার দোকানে লুটের পরিকল্পনা করেন মাসুদ। সে অনুযায়ী গত ২০ মার্চ দিনগত রাতে মাসুদসহ কয়েকজন হেকমতের দোকানে গিয়ে তাকে ঘুম থেকে ডেকে তুলে মারধর করতে থাকেন। এক পর্যায়ে হেকমত তাদের চিনে নাম ধরে ডাকেন। বিষয়টি সবাইকে বলে দেবে জানালে তার মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন মাসুদ।

পরে মাসুদসহ তার সঙ্গীরা দোকানের ক্যাশ থেকে নগদ ১০ লাখ টাকা নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান মুক্তা ধর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102