ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৫১ বার পঠিত

চট্টগ্রামের সীতাকুন্ডে দুই বছরের শিশু সন্তানের সামনে আমেনা বেগমকে (২৫) হত্যার ঘটনায় তার স্বামী মো. রাসেলকে (৩০) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (৩০ মার্চ) রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর।

তিনি বলেন, গত ২৫ মার্চ দিনগত রাতে আমেনাকে হত্যার ঘটনার পরপরই সিআইডি ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে তার স্বামী রাসেলের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৯ মার্চ) রাতে ময়মনসিংহের ভালুকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাসেলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এসএসপি মুক্তা ধর বলেন, প্রায় তিন বছর আগে চট্টগ্রাম এলাকায় বসবাসকালে আমেনার সঙ্গে রাসেলের পরিচয় হয়। এরপর উভয়ের সম্মতিতে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে দুই বছর বয়সী একটি শিশু সন্তান রয়েছে।

এতদিন তারা টাঙ্গাইল শহরে ভাড়া করা বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন ও রাসেল রিকশা চালাতেন। আয় উপার্জন কমে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খাওয়ায় এবং নেশার সঙ্গে সম্পৃক্ত হওয়ায় রাসেল তার স্ত্রী আমেনাকে যৌতুকের দাবিতে প্রায়ই মারধর করতেন। বিষয়টি আমেনা তার বাবা জামালকে জানালে সীতাকুন্ডে বাসা ভাড়া নিয়ে থাকার পরামর্শ দেন। হত্যার ১৫ দিন আগে সীতাকুন্ডের বাঁশবাড়িয়াতে ৮০০ টাকা মাসিক ভাড়ায় পরিবার নিয়ে বসবাস শুরু করেন তারা। রাসেলের শ্বশুরও তাদের কাছাকাছি থাকতেন।

মুক্তা ধর বলেন, সীতা সুবেদার রোলিং মিল নামে একটি প্রতিষ্ঠানে রাসেল কাটারম্যান হিসেবে চাকরিতে যোগ দেন। পাশাপাশি সীতাকুন্ড থেকে তিনি তার প্রথম স্ত্রী রাশেদা বেগমের সঙ্গে যোগাযোগ করে টাকা নেওয়া শুরু করেন। ২৫ মার্চ রাতে কলহের জেরে শিশু সন্তানের সামনে আমেনাকে গলাটিপে হত্যা করেন রাসেল। ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য মরদেহ ঘরের ভেতর রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102