ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শরীয়তপুরে সয়া‌বিন তেল চু‌রির অভিযোগে গ্রেফতার ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৪২ বার পঠিত

শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া বাজার থেকে সয়াবিন তেল চুরির অভিযোগে চার যুবককে গ্রেফতার করা হয়েছে। আসামিদের আদালতে তোলা হলে চুরির বিষয়টি স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শরীয়তপুর জেলা পুলিশ।

গ্রেফতার আসামিরা হ‌লেন- সদর উপজেলার চরপাতাং এলাকার শা‌কিল বেপারী, উপরগাঁও এলাকার দুলাল খান, মু‌ন্সীগ‌ঞ্জের টুঙ্গিবাড়ী এলাকার স্বপন শেখ ও ব‌রিশা‌লের গৌরনদী এলাকার তু‌হিন হাওলাদার।

জেলা পু‌লিশ সুপার এস এম আশরাফুজ্জামান জানান, গত ৫ মার্চ গভীর রাতে আঙ্গারিয়া বাজা‌রের আফজাল স্টোর থে‌কে সাত‌টি প্লা‌স্টিক ড্রামের এক হাজার ৪০০‌ লিটার ও হা‌লিম স্টোর থে‌কে চার ড্রামের ৮০০ ‌লিটার সয়া‌বিন তেল চু‌রি হয়। এ ঘটনায় মামলা হ‌লে সি‌সি ফু‌টেজ বিশ্লেষণ করে বি‌ভিন্ন জেলায় অভিযান চা‌লি‌য়ে তাদের‌কে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিরা আদাল‌তে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

এ সময় অতিরিক্ত পু‌লিশ সুপার সাইফুল ইসলাম, পালং ম‌ডেল থানার ওসি আক্তার হো‌সেনসহ পু‌লি‌শ কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102