ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরিয়ার দরিদ্র যুবকরা ভাড়াটে সৈনিক হিসেবে রাশিয়ার পক্ষে যুদ্ধে নেমেছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৩৪ বার পঠিত

ইউক্রেনের যুদ্ধে ভাড়াটে সেনা নিয়োগের খবর নতুন নয়। বিশেষ করে রাশিয়ার বিরুদ্ধে সিরিয়ার দরিদ্র মানুষকে অর্থের প্রলোভনে এই সংঘাতে ব্যবহারের অভিযোগ রয়েছে। বুধবার বিবিসি জানিয়েছে, রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য মস্কোর তরফে সিরিয়ার যোদ্ধাদের মাসে পাঁচ হাজার পাউন্ড করে দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় পাঁচ লাখ ৬৩ হাজার ১৮৩ টাকা।

স্বেচ্ছায় এই যুদ্ধে অংশ নেওয়া একজন সিরীয় সেনা বলেছেন, তার বিশ্বাস রাশিয়া ইউক্রেনে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তবে তারা দরিদ্র সিরিয়ানদেরও সাহায্য করছে, যাদের খাবার সংগ্রহের করার মতো সামর্থ্যও নেই।

এই সিরীয় যোদ্ধা জানান, মস্কোর প্রস্তাবে অর্থ প্রদানের বিষয়টি উল্লেখ থাকার কারণেই তিনি স্বেচ্ছাসেবক হিসেবে এই যুদ্ধে অংশ নিয়েছেন। পরিবারের সদস্যরা অবশ্য তাকে এভাবে যেতে দিতে চায়নি। তবে মস্কোর তরফে বলা হয়েছিল, ইউক্রেনের যুদ্ধে মারা গেলে তার পরিবারকে ৩৭ হাজার পাউন্ড দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৪১ লাখ ৬৮ হাজার ৩৫২ টাকা।

তিনি কমপক্ষে এমন ২০০ জনের কথা জানেন যারা ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করছে।

ইউক্রেন সরকার এবং সিরিয়ার একটি শীর্ষস্থানীয় এনজিও জানিয়েছে, সিরিয়াজুড়ে ১৪টি নিয়োগ কেন্দ্র স্থাপন করে সেগুলোর মাধ্যমে দেশটির মিলিশিয়াদের ভাড়াটে সেনা হিসেবে ইউক্রেনে নিয়োগ দেওয়া হচ্ছে।

যুক্তরাজ্যের গোয়েন্দা তথ্য বলছে, ইউক্রেনে এক হাজারেরও বেশি ভাড়াটে যোদ্ধা পাঠিয়েছে রাশিয়া। রুশ কর্মকর্তাদের বিশ্বাস, সিরিয়ার গৃহযুদ্ধে এক দশকেরও বেশি সময় ধরে শহর-যুদ্ধের লড়াইয়ে দক্ষ হয়ে ওঠা সিরীয় যোদ্ধাদের ইউক্রেনে মোতায়েন করা গেলে পূর্ব ইউরোপের এই দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলো দখলে সুবিধা হতে পারে মস্কোর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102