গহরডাঙ্গা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি রুহুল আমীনকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকাল সাড়ে তিনটার দিকে গণমাধ্যমকে মুফতি রুহুল আমীন বলেন, আমি এখনও নিয়োগপত্রের চিঠি পাইনি। তবে খতিব হিসেবে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।