ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্যবসায়ীর বিরুদ্ধে নায়িকার মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৪৩ বার পঠিত

ভারতীয় অভিনেত্রী রিমি সেন। দেশটির একাধিক ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন তিনি। বর্তমানে একটি প্রোডাকশন হাউজ পরিচালনা করছেন। গত ২৯ মার্চ মুম্বাইয়ের খার থানায় রওনক নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন রিমি।

ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর, নতুন ব্যবসায় বিনিয়োগের জন্য রওনককে ৪ কোটি ১৪ লাখ রুপি দিয়েছিলেন রিমি। তার পরিবর্তে ‘ধুম’ খ্যাত নায়িকাকে ৩০ শতাংশ লভ্যাংশ দেয়ার কথা ছিল। কিন্তু এরপর থেকে ওই ব্যবসায়ী রিমির ফোন কল রিসিভ করছেন না বলে অভিযোগ। আর তাই বাধ্য হয়ে মামলা করলেন এই অভিনেত্রী।

জানা গেছে, ২০১৯ সালে পশ্চিম আন্ধেরির ডিএন নগর এলাকার একটি জিমে অভিযুক্ত রওনকের সঙ্গে পরিচয় হয় রিমির। সে সময় অভিনেত্রীকে একটি ব্যবসায় বিনিয়োগের পরিকল্পনার কথা জানান অভিযুক্ত। ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০২০ সালের নভেম্বরের মধ্যে এই পরিমাণ অর্থ বিনিয়োগ করেন রিমি।

প্রসঙ্গত, ২০০৩ সালে ‘হাঙ্গামা’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন রিমি। এরপর ২০০৪ সালে ‘ধুম’, ২০০৫-এ ‘কিউ কি’ ও ‘গরম মাশালা’, ২০০৬ সালে ‘গোলমাল’ সিনেমায় অভিনয় দক্ষতা দেখান এই অভিনেত্রী। কিন্তু পরবর্তীতে এই অভিনেত্রীর ‘জনি গাদ্দার’, ‘দে থালি’, ‘সঙ্কট সিটি’, ‘হর্ন ওকে প্লিজ’ ছবিগুলো সাড়া জাগাতে পারেনি।

এরপর তিনি নিজেকে আড়ালে নিয়ে যান। ২০১৫ সালে ‘থ্যাঙ্ক ইউ’ ছবির মাধ্যমে পলি পাড়ায় ফেরার চেষ্টা করেছিলেন। কিন্তু ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102