মোঃ নাজমুল হুদা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে মোবাইল সার্ভিসিং, ড্রাইভিং, টিভি-ফ্রিজ মেরামত এবং দর্জি বিজ্ঞান ও এমব্রয়ডারি প্রশিক্ষণ শীর্ষক প্রকল্পের অধীনে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

হিউম্যানি কনসানর্ড ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (৩১ মার্চ) বেলা ১১টায় উপজেলা অডিটরিয়ামে প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার জনাব সানজিদা বেগম এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মোঃ সবুর আলী, অভিনেতা ড্যানিসিডাক প্রমুখ।