ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর কুড়িল ফ্লাইওভারে ‘দুর্ঘটনায়’ নর্থ সাউথের ছাত্রী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৫১ বার পঠিত

রাজধানীর খিলক্ষেতে কুড়িল ফ্লাইওভার থেকে বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি স্কুটি চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, ট্রাক কিংবা বাসের চাপায় তার মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম মাইশা মমতাজ মিম।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির এ তথ্য জানান।

তিনি জানান, সকাল ৭টার দিকে ফ্লাইওভারের ওপর থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়। পরে জানা যায় তার নাম মাইশা মমতাজ মিম। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী। তিনি তার ব্যক্তিগত স্কুটিতে ছিলেন, ফ্লাইওভারে তার স্কুটি চাপা দেওয়া হয়।

তিনি জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা হচ্ছে। চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ করা হচ্ছে।

দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে—খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102