ads
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যশোরের বেনাপোলে অস্ত্র ও গুলিসহ আটক ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৫৪ বার পঠিত

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের উত্তর বারোপোতা গ্রামে অভিযান চালিয়ে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ একাধিক মামলার আসামি আব্দুস সাত্তার মোড়লকে (৫০) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে পোর্ট থানা পুলিশ তাকে আটক করে। সাত্তার মোড়ল মৃত জাহান আলী মোড়লের ছেলে।

বেনাপোল পোর্ট থানার এসআই রোকনুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর বারোপোতা গ্রামের সাত্তার মোড়লের বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এসময় তাকে আটক করা হয়। আটকের নামে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া অস্ত্র ও গুলিসহ একাধিক মামলার আসামি সাত্তারকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে শুক্রবার যশোর আদালতে পাঠানো হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102