ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে চালক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৫০ বার পঠিত

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকলের চালক পলাশ পাহান (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও এক যুবক গুরুত্বর আহত হয়।

শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে মহাদেবপুর উপজেলার মহাদেবপুর-ছাতড়া সড়কের চাঁন্দাশ ইউনিয়নের বাগডোব ইট ভাটা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবক নিয়ামতপুর উপজেলার পুঙ্গী আদিবাসী পাড়ার যোগেশ পাহানের ছেলে। আহত যুবকের নাম সিতেশ পাহান (২৭)। তিনিও নিয়ামতপুর উপজেলার বাসিন্দা। তারা সম্পর্কে চাচাতো ভাই।

মহাদেবপুর থানা পুলিশ জানায়, নিহত পলাশ পাহান ও আহত সিতেশ পাহান মহাদেবপুর উপজেলার চান্দাশ এলাকায় এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। আজ দুপুর সাড়ে ১২ টার দিকে তাঁরা একসাথে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। মোটরসাইকেল নিয়ে তারা মহাদেবপুর-ছাতড়া সড়কের বাগডোব ইটভাটা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশে তাল গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক পলাশ পাহানের নিহত হয় এবং তাঁর চাচাতো ভাই সিতেশ পাহান গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন আহত সিতেশ পাহানকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত পলাশ পাহানের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, তাঁরা দুজনেই আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন। পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাল গাছের সাথে ধাক্কা লেগে পলাশ পাহান নামে এক যুবকের নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পুলিশ মোটরসাইকেল চালক পলাশ পাহারেনর মৃতদেহ উদ্ধার করেছে। আহত যুবক সিতেশ পাহান মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। নিহত পলাশ পাহানের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ চেয়ে তার বাবা যোগেশ পাহান থানায় আবেদন করায় আইনগত প্রক্রিয়া শেষে নিহত পলাশ পাহানে মৃতদেহ সৎকার করার জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মহাদেবপুর থানায় একটি অপমৃত্যূ মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102