ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফরিদপুরে আজ রোজা রাখছেন ১০ গ্রামের মানুষ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৪৪ বার পঠিত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদপুরের বোয়ালমারীর ১০টি গ্রামের ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেছেন। এরই মধ্যে সেসব এলাকার মুসল্লিরা তারাবির নামাজ পড়েছেন।

শনিবার (২ এপ্রিল) ভোর রাতে সেহরি খেয়ে তারপর পবিত্র রোজা পালন শুরু করেছেন।

দীর্ঘদিন ধরে উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের কাটাগড়, সহস্রাইল, শেখর, ছয় হাজার, মাইটকোমড়া, ভুলবাড়িয়া, গঙ্গানন্দপুর, বড়গা, কলিমাঝি, রাখালতলী, বারাংকুলা, দড়ি সহস্রাইলসহ প্রায় ১০টি গ্রামের কিছু মানুষ সৌদির সঙ্গে মিল রেখে রোজা রাখেন।

জানা গেছে, উপজেলার ১০টি গ্রামের মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে অগ্রীম এই রমজান এবং অগ্রীম দুটি ঈদও পালন করেন।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা অগ্রীম নিয়ম পালন করে আসছেন। দীর্ঘদিন ধরে উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের প্রায় ১০টি গ্রামের কিছু মানুষ সৌদির সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদ পালন করে থাকেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102