ads
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যেভাবে নর্থ সাউথের ছাত্রীকে চাপা দেয় কাভার্ডভ্যান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৭১ বার পঠিত

রাজধানীর খিলক্ষেত ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাইশা মমতাজ নিহতের ঘটনার একটি সিসিটিভি ফুটেজ আইন প্রয়োগকারী সংস্থার হাতে এসেছে। ইতিমধ্যে ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাদা রঙের স্কুটি চালিয়ে আসা মিম ফ্লাইওভারে মোড় ঘুরতে গিয়ে হঠাৎ করেই সড়কে কাত হয়ে পড়ে যান। তার পেছন থেকে আসা কাভার্ডভ্যান মুহুর্তের মধ্যেই তাকে চাপা দেয়। এরপর কাভার্ডভ্যান সামনে এসে কিছুক্ষন থামিয়ে চালকের সহকারী পেছনে তাকিয়ে দেখেন ওই ছাত্রী মারা গেছেন। এমন পরিস্থিতিতে তারা কাভার্ডভ্যানটি চালিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

সড়ক দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটির চালক ও তার সহকারীকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে আইন প্রয়োগকারী সংস্থা।

শুক্রবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি’র ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম। তিনি জানান, শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম থেকে কাভার্ডভ্যানের চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত চালকের নাম সাইদুল। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। চালকের সহকারীর নাম পরিচয় এখনো জানা যায়নি। তাদের ঢাকায় নিয়ে আসা হচ্ছে।

শুক্রবার উত্তরার বাসা থেকে ক্লাস করতে স্কুটি চালিয়ে যাওয়ার সময় খিলক্ষেত ফ্লাইওভারে দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102