ads
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চৌদ্দগ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, কারাগারে স্বামী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৫৭ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামীর ঘর থেকে তাহমিনা আক্তার পিনু (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাহমিনার বাবার দাবি, টাকার জন্য প্রায়ই তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন স্বামী। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামীর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা হয়েছে। আজ শনিবার দুপুরে ওই মামলায় স্বামী ইফতেখারুল মজুমদার রাসেলকে (৩২) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এর আগে গতকাল শুক্রবার রাতে উপজেলার কনকাপৈত ইউনিয়নের কালকোট গ্রামের মজুমদারবাড়ির রাসেলের ঘর থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, প্রায় তিন বছর আগে উপজেলার চিওড়া ইউনিয়নের নোয়াপুর গ্রামের মো. ইউনুস মিয়ার মেয়ে তাহমিনার সঙ্গে কালকোট গ্রামের ওয়ালি উল্লাহর ছেলে রাসেলের বিয়ে হয়।

ওই গৃহবধূর বাবা ইউনুস মিয়া বলেন, ‘বিয়ের কিছুদিন পরেই নিজের ব্যবসা প্রসারিত করার জন্য টাকার প্রয়োজন দেখা দিলে রাসেল তাহমিনাকে আমার কাছ থেকে টাকা আনার জন্য চাপ প্রয়োগ করে। পরে মেয়ের সুখের কথা চিন্তা করে বিভিন্ন সময়ে রাসেলকে ২৭ লাখ ৫০ হাজার টাকা দিয়েছি। এর পরও স্বামীর ঘরে শান্তিতে বসবাস করতে পারেনি তাহমিনা। আরো টাকার জন্য রাসেল বিভিন্ন সময় তাহমিনাকে শারীরিক ও মানসিক নির্যাতন অব্যাহত রাখে। তাহমিদ মজুমদার আয়ান নামে ১৩ মাস বয়সী একমাত্র সন্তানের কথা চিন্তা করে নানা প্রকার নির্যাতন সহ্য করে আমার মেয়ে স্বামীর সংসার করেছে। সর্বশেষ শুক্রবার রাতে মেয়ের মৃত্যুর খবর পাই। পরে রাতেই রাসেলের বিরুদ্ধে থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেছি। ‘

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে শুক্রবার রাতে রাসেলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন ওই গৃহবধূর পিতা। রাতেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত রাসেলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102