ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রোববার নতুন ‘চমক’ নিয়ে হাজির হবেন ইমরান খান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৩৪ বার পঠিত

শুক্রবার (০১ এপ্রিল) পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল এআরওয়াই নিউজে সাক্ষাৎকার দেন ইমরান খান। সাক্ষাতকারে ইমরান খান বলেন, তার হাতে এখন তিনটি বিকল্প রয়েছে। তিন বিকল্প হচ্ছে, অনাস্থা ভোট, পদত্যাগ অথবা আগাম নির্বাচন।

বিরোধীদল, সরকার বা অন্য কোনো পক্ষ আগাম নির্বাচন কিংবা তার পদত্যাগের প্রস্তাব দিয়েছে কিনা সাক্ষাৎকারে এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে এই বিকল্পের কথা বলেন ইমরান খান।

ইমরান খান জানান, তাকে এই তিনটি প্রস্তাব দিয়েছে প্রভাবশালী একটি মহল। প্রস্তাবগুলো থেকে যে কোনো একটি গ্রহণ করতে বলা হয়েছে। কিন্তু তিনি তার অবস্থানে অনড়। তিনি আরও জানান, তার বিরুদ্ধে জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব দাখিল করার পরপরই এ প্রস্তাবগুলো দেওয়া হয়।

ইমরান খানের দাবি, সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারালেও তিনি পদত্যাগ করবেন না। সরকার পরিচালনা করার সক্ষমতা বিরোধী দলগুলোর নেই। পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, তিনটি বিকল্প প্রস্তাব তার কাছে উপস্থাপন করার পর তিনি বলেছিলেন, ‘নির্বাচনই সেরা বিকল্প। আমি পদত্যাগ করার কথা ভাবতেই পারছি না। অনাস্থা ভোটের বিষয়ে বলতে চাই, আমি শেষ পর্যন্ত লড়াইয়ে বিশ্বাস করি।’

নিজ দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বেশ কয়েকজন সদস্য বিরোধীদের সঙ্গে যোগ দিয়েছে উল্লেখ করে ইমরান খান বলেন, ‘বিরোধীদের অনাস্থার পদক্ষেপ ব্যর্থ হলেও আমরা এ ধরনের লোকদের (দলত্যাগী) দিয়ে সরকার চালাতে পারি না। তাই আবার নির্বাচন হলেই পাকিস্তানের জন্য ভালো হবে।’

আগাম নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত কিনা এমন প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, ‘যদি আমরা এ অনাস্থা ভোটে জয়লাভ করি, তবে আগাম নির্বাচনে যাওয়া খুবই ভালো হবে।’

বিরোধী দলের অনাস্থা ভোট ব্যর্থ হলে সরকারের কৌশল কী হবে এমন প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, ‘আমরা আগামী কয়েকদিনের মধ্যে একটি কৌশল তৈরি করব।’ ইমরান বলেন, একজন নেতা কখনোই তার কৌশল প্রকাশ করেন না। তবে অনাস্থার পুরো ঘটনাকে বিদেশি ষড়যন্ত্র বলেই মনে করেন তিনি।

এর আগে দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী নিরাপত্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে জানান, প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। নিরাপত্তা সংস্থার প্রতিবেদনের পর প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সরকারের সিদ্ধান্তেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

গত ৮ মার্চ পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করে বিরোধী দলগুলো। এর তিন সপ্তাহ পর ২৮ মার্চ জাতীয় পরিষদে আলোচনার জন্য অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়। এ প্রস্তাব নিয়ে এখনো আলোচনা শুরু হয়নি। বিধি অনুযায়ী, প্রস্তাব উত্থাপনের পর আলোচনা শুরু করতে ন্যূনতম তিন দিন থেকে সর্বোচ্চ সাত দিন সময় নিতে পারেন স্পিকার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102