ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেতাগা ইউনিয়ন উচ্চ শিক্ষা, সহায়তা ও সম্প্রসারণ প্রকল্পের দশক পূর্তি সাধারণ সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৪৬ বার পঠিত

মোঃ নাজমুল হুদা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদের উচ্চ শিক্ষা, সহায়তা ও সম্প্রসারণ প্রকল্পের দশক পূর্তি সাধারণ সভা অনুষ্ঠিত হয় ০২ এপ্রিল, ২০২২।

ইউনিয়ন পরিষদ চত্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, সভাপতি, শেখ হেলাল উদ্দিন ফাউন্ডেশন, ফকিরহাট, বাগেরহাট।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশাল ইসলামি ব্যাংক লিমিটেড এর পরিচালক আলহাজ আঃ জব্বার মোল্লা।
বেতাগা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এই প্রকল্পের প্রতিষ্ঠাতা সভাপতি বেতাগা ইউনিয়ন পরিষদের পাচ বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, বর্তমান ফকিরহাট উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জননেতা জনাব স্বপন দাশ।

তিনি তার বক্তৃতায় বিগত ১১ বছরের হিসাব দাখিল করেন।তিনি বলেন, এ পর্যন্ত প্রায় এক কোটি টাকা এই প্রকল্পে অত্র এলাকার সাধারণ মানুষ সহায়তা করেছেন। ৮৫ জন শিক্ষার্থীদের মাঝে উচ্চ শিক্ষা সহায়তা প্রদান করা হয় ক্যাটাগরি অনুযায়ী। তিন হাজার, আড়াই হাজার, ও দুই হাজার টাকা করে মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ে অনার্স-মাস্টার্স এর শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর রামেশ্বর দেবনাথ, শেখ হেলাল উদ্দিন ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ বটু গোপাল দাশ, মুলঘর সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক দাস শিশির কুমার, উচ্চ শিক্ষা, সহায়তা ও সম্প্রসারণ প্রকল্পের সদস্য সচিব জনাব মোঃ নজরুল ইসলাম, বাহিরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ রেজাউল করিম ফকির, শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ ফারুকুল ইসলাম, মুলঘর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব হিটলার গোলদার, পিলজঙ্গ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ জাহিদুল ইসলাম, লখপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব এম ডি সেলিম রেজা, ফকিরহাট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এস এম ইমরুল হাসান প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102