ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে ঘুড়ি ওড়াতে গিয়ে বাড়ির ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৫৪ বার পঠিত

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় একটি বাড়ির ছাদ থেকে পড়ে কাউসার (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ রোববার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার সংলগ্ন পাইটি এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোনার পূর্বধলা উপজেলার আহমেদের পাঁচ ছেলের মধ্যে সবার ছোট কাউসার। পরিবারের সঙ্গে ডেমরায় ওই বাড়িতেই থাকত। আগে পড়ালেখা করলেও বর্তমানে কিছু করত না সে।

শিশুটির বাবা আহমেদ জানান, তিনি ওই বাড়ির দারোয়ান হিসেবে চাকরি করেন। থাকেন নিচতলাতেই। সকালে অন্য দুই ভাইয়ের সঙ্গে বাড়িটির পাঁচতলার ছাদে গিয়েছিল ঘুড়ি ওড়াতে। নির্মাণাধীন বাড়িটির ছাদ থেকে লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যায় কাউসার।

পরে অন্য ছেলেদের চিৎকার শুনে ভবনের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মা শিরিনা বেগম জানান, ভোররাতে পরিবারের সবার সঙ্গে সেহরি করে কাউসার। আজ প্রথম রোজাটি রাখবে বলেছিল। সকালে ঘুম থেকে উঠেই সে তার অন্য দুই ভাইয়ের সঙ্গে ছাদে গিয়েছিল। সেখান থেকে পড়েই কাউসারের মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি ডেমরা থানা পুলিশকে জানানো হয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102