ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেহেরপুরে অবৈধ কারেন্ট জালে আটকে প্রাণ গেল শিশুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৪২ বার পঠিত

মেহেরপুরের আপঝুপি গ্রামের কাজলা নদীতে অবৈধভাবে পেতে রাখা কারেন্ট জালে আটকে মাহি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

রবিবার সকাল ১১দিকে উপজেলার আমঝুপির কাজলা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। মাহি আমঝুপি পশ্চিমপাড়ার রেজাউল হকের নাতনি ও শেরপুর জেলার মুঞ্জরুলের একমাত্র সন্তান।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে মাহি তার মাকে নিয়ে আমঝুপি পশ্চিমপাড়ায় নানা রেজাউল হকের বাড়িতে বেড়াতে আসে। রবিবার বেলা ১১টার দিকে মাহির খালাতো বোনকে সাথে নিয়ে আমঝুপির কাজলা নদীতে গোসল করতে যায়। এ সময় নদীতে পেতে রাখা অবৈধ কারেন্ট জালে আটকে মাহি তলিয়ে যায়।

মাহির খালাতো বোন তাঁকে খুঁজে না পেয়ে বাড়ির লোকজনকে খবর দেয়। পরে বাড়ির লোকজন এসে খোঁজাখুঁজি করে কারেন্ট জালে জড়ানো অবস্থায় মাহির লাশ উদ্ধার করে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102